সিলেট নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহ ধরে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অভিযানে আটক হয়েছেন, তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসএমপি কমিশনার।
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.