প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৬:১৩ (সোমবার)
সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/নায় কিশোরীসহ নি হ ত ২

ছবি: সিলেটভিউ

সিলেটের জৈন্তাপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ দু’জন নিহত হয়েছেন।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হসপতালের জরুরী বিভাগের চিকিৎসক।

 

নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।

 

নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। তার সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

 

জানা গেছে শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে দুটি কারের ৪/৫ জন যাত্রী আহত হন। জৈন্তাপুর থানাপুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আলিফসহ কয়েকজনকে পাঠানো হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর  ফেরীঘাট সংলগ্ন এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে বাসের চাকসহ ৩জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানাপুলিশ। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

তবে তার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

 

তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৯