ছবি: সংগৃহিত
বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন সিলেটের কোচ খালেদ আহমেদ। তাঁর এই অর্জনে সিলেটের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
বাংলাদেশের ফুটবলে অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। গত সাত বছরে ছয়বার বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জয় করেছে ক্লাবটি। দেশের শীর্ষ পর্যায়ের এই ক্লাবের কোচিং প্যানেলে যুক্ত হয়ে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের পথে এগিয়ে যাচ্ছেন সিলেটের খালেদ আহমেদ।
দীর্ঘদিন ধরে ফুটবল কোচিংয়ের সঙ্গে যুক্ত খালেদ আহমেদ সিলেটের ফুটবলের উন্নয়ন ও তরুণ খেলোয়াড় তৈরিতে কাজ করে আসছেন। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার অভিজ্ঞতা নিয়ে এবার দেশের শীর্ষ ক্লাবের কোচিং প্যানেলে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
খালেদ আহমেদের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সিলেটের ফুটবলের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর হাত ধরে ভবিষ্যতে সিলেটের আরও তরুণ ফুটবলার জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দেশের ফুটবলে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসের অগ্রযাত্রায় অবদান রাখতে চান খালেদ আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.