প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৮:৪২ (মঙ্গলবার)
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের বিরুদ্ধে দুদকের মা ম লা

ছবি: ফাইল ছবি।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।


দুদকের প্রধান কার্যালয় থেকে গত রবিবার (১৮ অক্টোবর) এ মামলার অনুমোদন দেয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।


দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো: খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। 


গত ১ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত অনুমোদন করে দুদক। পরে ৫ অক্টোবর দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে ওই আবেদন করেছিলেন।


আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০