প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ২১:২১ (বুধবার)
ফ্রান্সে লু ট হল মেসির দুটি স্মৃতিচিহ্ন

ছবি: সংগৃহিত।

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি নীতির প্রতিবাদে চলমান বিক্ষোভ ঘিরে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যেই প্যারিসের একটি দোকান থেকে চুরি হয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তিকে চুরি হওয়া স্মৃতিচিহ্ন দুটি প্রদর্শন করতে দেখা গেছে। 

 

ভিডিওতে দেখা যায়, প্যারিসের কেন্দ্রস্থলে প্যালেস দে লা রিপাবলিকের কাছে একটি দোকান থেকে মেসির স্বাক্ষরযুক্ত জার্সি ও আর্মব্যান্ড চুরি হওয়ার পর এক ব্যক্তি সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরছেন। তবে চুরির ঘটনা ও স্মৃতিচিহ্ন দুটি উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে ফ্রান্সজুড়ে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন সরকারি নীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে সংঘর্ষ, ভাঙচুর ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় রূপ নেয়। এতে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৮