ছবি: সংগৃহিত
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন এবং তামাবিল ইমিগ্রেশনে উপস্থিত হলে পুলিশ তার পাসপোর্ট চেকআপ করে। এসময় সেটি ব্লক দেখা যায়।
বিষয়টি ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষনিকভাবে উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করার পরামর্শ দেন।
ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে জৈন্তাপুর মডেল থানায় প্রেরণ করে।
বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিষয়টি স্বীকার করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সিলেটভিউকে জানান, তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অন্য কোনো আইনী সমস্যা আছে কি না তাও দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/ইকে-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.