ছবি: সংগৃহিত।
ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৯)।
বুধবার (২১ অক্টেবার) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহিলা যুব নেত্রীকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিজিবি একজন যুবলীগ নেত্রীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.