ছবি: সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের বাড়িতে গিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে তিনি নিহতের বাড়িতে যান। এসময় তিনি বদরুলের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্য-প্রমাণনির্ভর করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ পত্রে যেন কোনো ফাঁকফোকর না থাকে সে বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজারে ফেরার পথে তিনি ও তার সঙ্গীদের কাছে থাকা ৩০ লাখ টাকা ও ২৯টি গরু ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এতে বদরুল ঘটনাস্থলে নিহত হন এবং সাদেক গুরুতর আহত হন।
পরে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.