জ্যেষ্ঠ কুয়েত প্রবাসী মরহুম মোহাম্মদ হারুন মিয়ার এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েতে অবস্থানরত বৃহত্তর সিলেটের প্রবাসীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কুয়েতের ফাহাহিল জনতা রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
.gif)
আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুস সালাম আজমল ও মোহাম্মদ শহিদ খানের সঞ্চালনায়, এছাড়া আরো আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সংগঠক মোহাম্মদ আব্দুল হালিম।
উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ আবুল হাসেম এনাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, এছাড়া আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ফয়সাল আহমেদ,আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার আহবায়ক আবু সাঈদ কুতুবুদ্দিন, এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা কায়েস আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সহ সভাপতি মোহাম্মদ আজাদ মিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ সুরুক মিয়া, শিবির আহমেদসহ আরো অনেকে।
কুয়েতে অবস্থানরত বৃহত্তর সিলেটের সামাজিক রাজনীতিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শোক সভায় বক্তারা, মরহুম জ্যেষ্ঠ প্রবাসী মোহাম্মদ হারুন মিয়ার কুয়েতে কর্মময় জীবন ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত সকলের সাথে মিলেমিশে কাজ ও হাস্যোজ্জ্বল মানুষ তার জীবনের সফলতা স্মৃতিচারণ করেন বক্তারা।
মোহাম্মদ হারুন মিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাওসার আহমেদ সেলিম।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.