যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে ফরিদপুরে মধুখালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.