সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স গণনার সময় এবার উদ্ধার করা হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক আবেদনপত্র। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় গণনার সময় এই চিঠিটি উদ্ধার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় প্রকাশ্যে গণনার সময় টাকার স্তূপের মধ্য থেকে এই চিঠিটি উদ্ধার করা হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরাবর লেখা চিঠিতে লেখক বিএনপিতে সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মতো সাংগঠনিক নিয়মকানুন আরোপ করার অনুরোধ জানিয়েছেন।
চিঠি প্রেরক আবেদনপত্রে বিএনপির সদস্য হতে বাধ্যতামূলকভাবে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ পয়েন্ট এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। চিঠি প্রেরক বিএনপির আবেদনপত্রে বলছে এসএসসি দেওয়ার আগ পর্যন্ত কেউ যেন বিএনপির সঙ্গে যুক্ত হতে না পারে।
চিঠির নিচে প্রেরকের কোনো নাম নেই। তবে তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েও পরবর্তীতে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। চিঠির নিচে ইংরেজিতে 'I want the change to come through you.....' কথাটি লেখা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.