প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২০:৩০ (রবিবার)
এবার শাহজালাল মাজারে মিলল যত স্বর্ণ-রুপা

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও মানতের ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ ছাড়া দানের অর্থের সঙ্গে মিলেছে ১ ভরি ৮ আনা স্বর্ণ ও ৩ ভরি ১৩ আনা রুপা।
 

এর আগের চতুর্থ দফার গণনায় স্বর্ণ পাওয়া গিয়েছিল ১ ভরি ৯ আনা ২ রতি। সে হিসাবে এবার স্বর্ণের পরিমাণ কিছুটা কমেছে। তবে রুপার পরিমাণ আগেরবারের তুলনায় বেশি কি না, তা নিশ্চিত করতে পূর্ববর্তী গণনার হিসাব প্রয়োজন।
 

শনিবার (২৪ অক্টোবর) দীর্ঘ ৩৫ দিন পর মাজার প্রাঙ্গণে স্থাপিত তিনটি দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খুলে গণনা করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রমে অংশ নেন প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী। দিনভর গণনা শেষে সন্ধ্যায় সংগৃহীত অর্থের হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
 

এর আগে চতুর্থ দফার গণনায় দানবাক্স ও মানতের ডেগ থেকে পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পঞ্চম দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। দুই দফায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৭৭০ টাকা। সে হিসাবে, আগেরবারের তুলনায় এবার নগদ অর্থ কমেছে ২৭ হাজার ১৬২ টাকা।

মাজারে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা মানত ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে দানবাক্সে অর্থ এবং ডেগে বিভিন্ন সামগ্রী দান করেন। নির্ধারিত সময় পরপর এসব দান গণনা করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস০৪