প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২১:১৪ (রবিবার)
তাজপুর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জীবন বৃত্তন্ত দিলেন ৯ প্রার্থী

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভায় ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৯ প্রার্থী তাদের জীবন বৃত্তন্ত পেশ করেছেন।

শনিবার বিকালে ইউনিয়নের কদমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভায় উপস্থিত হয়ে নিজ নিজ জীবন বৃত্তান্ত পেষ করেন তারা।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দর কাছে জীবন বৃত্তান্ত পেশ করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইস্তা মিয়া, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ, সগ-সাংগঠনিক কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক শাহ ডালিম, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা অলিউর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রেজন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনহার মিয়া।

 

সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-২০