প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১১:১৯ (রবিবার)
জেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জানে আলম বিরু মিয়া। শনিবার (২৪ অক্টোবর) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

 

সদ্য পদত্যাগ করা মো. জানে আলম কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

তিনি কালবেলাকে জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বৃহস্পতিবার লিখিতভাবে পদত্যাগ করেছেন।

 

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, আমি জানে আলম বিরু সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। আমি এই মর্মে ঘোষণা করিতেছি যে- আমার শারীরিক অসুস্থতার কারণে অদ্য ২২ অক্টোবর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করিলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১