প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:২৩ (রবিবার)
পিকআপচাপায় বাবা-মেয়ে নি হ ত

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

 

রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ (খুলনা মেট্রো- ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 


এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪