প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৬:২৪ (রবিবার)
সিলেট সীমান্তে ক্ষতিকর ক্রিমসহ সাড়ে ২৩ লাখ টাকার মালামাল জব্দ

ছবি: সিলেট ভিউ।

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষতিকর স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটোসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রবিবার (২৫ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


বিজিবি জানায়, রবিবার সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কিন সাইন ক্রিম ২ হাজার ৮০০ পিস, চশমা ৩ হাজার পিস এবং চা-পাতা ২৪০ কেজি জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

 

এ ছাড়া শনিবার (২৪ অক্টোবর) রাতে জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭০ বস্তা ভারতীয় জিরা ও ৪০০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

 

বিজিবির তথ্যমতে পৃথক অভিযানে জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০৮