প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৭:২২ (রবিবার)
ডেঙ্গুতে আরেক মৃ ত্যু দেখল সিলেট

ছবি: ফাইল ছবি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ডেঙ্গু আক্রান্ত আরেকজন। শনিবার (২৪ অক্টোবর) তার মৃত্যু হয়।

 

ডেঙ্গুতে প্রাণ হারানো ফারদিন আহমদ (৪)। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

 

রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

 

এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হবিগঞ্জের ৩ জন, সিলেটের ১ জন ও মৌলভীবাজারের ১ জন।

 

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু ছাড়াও ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

 

এর মধ্যে ওসমানী হাসপাতালে ২১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন, লাখাই উপজেলায় ৬ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, মাধবপুরে ৫ জন, ধর্মপাশায় ৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৬ জন এবং শান্তিগঞ্জে ১ জন চিকিৎসাধীন।

 

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সর্বমোট ৭৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩১৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৭৪ জন, সিলেট জেলায় ১৬০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৮ জন। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১১