প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৯:১৪ (রবিবার)
শাল্লায় নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

হাওরাঞ্চলে পিছিয়ে পড়া নারীদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও সাবলম্বী করার উদ্দেশ্যে সুনামগঞ্জের ৮৮ টি ইউনিয়নের মধ্যে শাল্লা উপজেলায় সর্বপ্রথম সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকালে বাহাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাহাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাহাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় ও চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম (মাস্টার), কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার ৮৮ ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে ৩ মাসের জন্য। এই প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ফলস্বরূপ নিজেকে আত্মনির্ভরশীল করে সাবলম্বী করতে পারবেন।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে প্রাইমারী স্কুলের কোমলমতি বাচ্চাদের পুষ্টির জন্য ফিডিং আইটেম চালু, বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ, পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এজন্য প্রত্যেক শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। নারী ও পুরুষদের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অবশ্যই মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের পূর্বে কোনো বিয়ে না দেওয়ার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও সরকার কর্তৃক দেশের কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের সুবিধা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয় উত্থাপন করা হয়৷ সেই সাথে বিশেষ করে সরকার বিনামূল্যে নারীদের সেলাই প্রশিক্ষণ, কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের জন্য ব্যবস্থা করা হয়। এজন্য কাউকে এক টাকাও দিবেন না। যদি কোনো ব্যক্তি এসবের বিষয়ে টাকা চায় সরাসরি আমাদেরকে কাছে অভিযোগ দিবেন, আমরা সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সেলাই প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুনামগঞ্জের ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সাঈদুর রহমান আসাদ, কালের কন্ঠের সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিলুয়ার হোসেন, সহ সভাপতি কাজী বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য বিপ্লব চন্দ্র রায়সহ বাহাড়া ইউনিয়নের প্রশিক্ষণ নিতে আসা নারীরা।
 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১১