ছবি: ফাইল ছবি।
সিলেট নগরী থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকেল পৌণে ৩টার দিকে নগরীর কাজলশাহ মসজিদের পাশ্ববর্তী রাস্তার পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা সোয়া ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ওই নারীর (৫০) পরিচয় শনাক্ত করতে পারে নি।
পুলিশ জানায়, কাজলশাহ মসজিদের পার্শ্ববর্তী রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর বেলা পৌণে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে প্রেরণ করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, মারা যাওয়া নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। লাশ হিমাগারে রাখা হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.