প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৩৬ (সোমবার)
সদর উপজেলায় গরুবাহী পিকআপে ডা কা তি র চেষ্টা, গ্রে ফ তা র ১

মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার খুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

 

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার মো. মিজান (৫০)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ৩৪টি মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার করটিয়ার খুদিরামপুর এলাকায় একটি সাদা মাইক্রোবাসে করে আসা কয়েকজন গরুবাহী পিকআপের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। অপর ব্যক্তিকে নামানোর জন্য তাঁরা ধস্তাধস্তি করছিলেন।

 

এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পুলিশ একজনকে গ্রেফতার করে। অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২০