সিলেটে উগ্রবাদীদের হাতে খুন হওয়া বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের মা পিযুষ রানী দাশ (৭৫) এর শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার নিজ বাসায় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
এ তথ্য জানিয়েছেন পিযুষ রানী দাশের জামাতা, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর।
এরআগে গত ১৪ অক্টোবর ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিযুষ রানী দাশ মৃত্যুবরণ করেন। ওইদিনই সিলেটের চালিবন্দর মহাশশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
পিযুষ রানী দাশ কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ছেলে অনন্ত বিজয়ের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তিনি শারিরীক ও মানিসকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর থেকেই শয্যাশায়ী ছিলেন পিযুষ রানী। অনন্তর মৃত্যুর বছরখানেক পর তার বাবা রবীন্দ্র কুমার দাশ মারা যান।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে।
পেশায় ব্যাংকার অনন্ত বিজয় দাশ ‘যুক্তি’ নামের একটি বিজ্ঞানমনস্ক ম্যাগাজিন সম্পাদনা করতেন। তিনি মুক্তমনাসহ বিভিন্ন ব্লগে লেখালেখি করতেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.