ছবি: সংগৃহিত।
সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আহাদ হোসেনকে (৩৮)। তিনি ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেফতার আহাদ হোসেন মোবাইল ফোনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিল পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.