ছবি: সংগৃহিত
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার দুর্গম পাহাড়ি বনাঞ্চল সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে আনুমানিক ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, খবর পাওয়ামাত্রই দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলা করে বিজিবি। এমনকি ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে জানা গেছে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
তিনি জানান, দুর্গম ভূপ্রকৃতি কিংবা প্রতিকূল পরিবেশ, কোনো বাধাই দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব পালনে প্রতিবন্ধক নয়। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.