ছবি: ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদ হোসেনের পর এবার দল পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।
আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্রের বিষয়ে ইতিবাচক বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেটে তার কাটার, স্লোয়ার ও গতির পরিবর্তন ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.