ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজার থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তারা মহাসড়কে ওঠেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারা প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.