ছবি: সিলেট ভিউ।
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্ত: জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আহমদ (৪০)। তিনি জকিগঞ্জের হাড়িকান্দির (আটগ্রাম) এলাকার সবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গত ৯ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/কয়েস/আশিক-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.