সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লানাউট পূর্বদীঘির পাড় এলাকার আব্দুস সাকুরের ছেলে আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে মো. সামছুল আমীন (২৭)। বর্তমানে তারা নগরীর কাজীটুলা ও সিতারা ম্যানশনে বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহমান রেস্টুরেন্টে খেতে আসা এক গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী বিষয় প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.