নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুলের প্রথম প্রয়ান দিবস রবিবার (২৭ অক্টোবর)। গত বছরের সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী প্রয়াত শশী মোহন ঘোষ ও প্রয়াত তমাল বালা ঘোষ-এর কনিষ্ঠ পুত্র নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল দীর্ঘদিন ধরে ডায়বেটিকস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ০২ ডিসেম্বর ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি সিলেট নগরের আখালীয়া নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল একসময় সিলেটের নাটকের মঞ্চে নিয়মিত অভিনয় করতেন। প্রায় শতাধিক টেলিভিশন নাটকেও তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলো ছিল দর্শকনন্দিত। ৮০'র দশকে তিনি দেশের বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রচুর লেখালেখি করেছেন।
সংসার জীবনে স্ত্রী, ২ জন ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের নাটকের খ্যাতনামা সংগঠন নাট্যালোক সিলেটের সাবেক সহ-সভাপতি, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, পনিটুলা পঞ্চায়েত কমিটির সদস্য ও দলিল লেখক হিসেবে নাট্যজন শংকর চন্দ্র ঘোষ বাবুল দায়িত্ব পালন করেছেন।
তার শেষ কৃত্যানুষ্ঠান সিলেট নগরের আখালিয়ার ব্রাহ্মন শাসন মহাশ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৮
আইটি ল্যাব সলিউশন্স লি.