প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৭:১০ (মঙ্গলবার)
আইজিপির বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্বেগ

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে  গত ২৬ শে অক্টোবর বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকার ৭ এর পাতায়  বিভাগীয় কমিশনারের নির্দেশে ও তথ্য দেয়নি জেলা প্রশাসন সংবাদ এর শিরোনাম, আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের হুমকি ও রাজধানী সহ সারাদেশে মব, সন্ত্রাস ও নৈরাজ্যে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনে বলেছেন, তোমার বিনা বিচারে কাউকে হত্যা করো না। যারা এই নির্দেশ ও অমান্য করেছে তারা এর পরিণাম ভোগ করেছে ভয়াবহ।

দ্রুত আইজিপির এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি করে নেতৃবৃন্দ, ২৬ অক্টোবর প্রথম আলোর সংবাদে প্রকাশ, এলআর ফান্ড হলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান চাঁদা হিসাবে সংগৃহীত একটি অর্থের বিশেষ তহবিল। এই তহবিলের আয়-ব্যয়ের খরচ জানার অধিকার সিলেটবাসীর আছে। স্বচ্ছতার স্বার্থে এই আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ চায় সিলেটবাসী।

আমরা মনে করি বর্তমানে সিলেট জেলা প্রশাসক অত্যন্ত ভদ্র, দক্ষ ও সৎ প্রশাসক। তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সিলেট জেলা প্রশাসনের এল আর ফান্ডের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনারের নির্দেশ অবজ্ঞার ফলে প্রশাসনে ঘাপটিমারা একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা আরো বেপরোয়া হয়ে উঠবে। দ্রুত বিভাগীয় কমিশনারের নির্দেশ পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।

পাশাপাশি রাজধানী ঢাকা সহ সারাদেশে মব সন্ত্রাসের কার্যকলাপে দেশবাসী উদ্বিগ্ন ও আতঙ্কে আছেন উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা দেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। কোন অনুষ্ঠান যদি অশ্লীলতা বা প্রচন্ড শব্দ দূষণ হয়ে থাকে সেই বিষয়ে বাধা বা বিরোধিতা আইনানুগ মোতাবেক  করা উচিত। কিন্তু ২৪ এর ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর আজ অবদি পর্যন্ত দেশে দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মব ও সন্ত্রাসীদের যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

মীমাংসিত ইস্যু, বিভাজন সৃষ্টির রাজনীতি বন্ধ করে, দুর্নীতি বিরোধী গণসংগ্রাম ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার আওয়াজ তোলা এখন সময়ের দাবি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৯