সিলেটে জেলা গোয়েন্দা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. ইসলাম উদ্দিন সেলিম ওরফে ডাকাত সেলিমকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার সময় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ওই ঘটনায় সেলিমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সেলিমের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার সেলিমকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/কয়েস/মআস-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.