প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৯:১১ (বুধবার)
কমলগঞ্জে মসজিদের দানবাক্স চু রি

ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি মসজিদে দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে কমলগঞ্জের ভাসানীগাঁও ও দক্ষিণ লংগুরপাড় জামে মসজিদের দানবাক্সের টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 


এদিকে একই এলাকায় একটি দোকান থেকেও নগদ টাকা ও মূল্যবান বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

 

স্থানীয়রা জানান, সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের সামসু মিয়া, বাবুল মিয়া এলাকার দুইটি  দোকান, টিলাগাঁওয়ের ফরিদ মিয়া এবং ভাসানীগাঁও এলাকার তালেব ও আব্দুল্লাহর দোকানসহ বিভিন্ন দোকানে চুরি হয়েছে। এ ছাড়া সদর ইউনিয়নের লংগুরপার এলাকার হবিব মিয়ার দোকানেও চুরির ঘটনা ঘটেছে।

 

একই রাতে ভাসানীগাঁও ও দক্ষিণ লংগুরপার জামে মসজিদের দানবাক্স থেকে টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা।

 

এর আগে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় হাবিবুর রহমানের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দোকান থেকে নগদ ৬১ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি হাতঘড়ি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাগুলো তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০