ছবি: সংগৃহিত।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫) এবং একই গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মাহমুদ রায়হান (৩০) ও চকগোড়া (পূর্বপাড়া) মো. সাইফুল ইসলামের ছেলে মো. সোহেল হোসেন (২১)।
পুলিশ জানায়, মহাদেবপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.