সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন রামেশ্বর আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক প্রকাশনা “উচ্ছ্বাস বিজয়”-এর ২য় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়য়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনের সদস্য, উপদেষ্টা, এলাকার মুরব্বি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সংগঠনের সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বতে ও সাবেক সভাপতি যাদব দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, প্যানেল চেয়ারম্যান মছদ্দর আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুল মছব্বির ফরিদ,সিরাজ উদ্দিন তেরা,আফজাল হোসেন, প্রফুল কুমার, মোস্তফা আহমদ প্রমুখ।
এছাড়া সংগঠনের উপদেষ্টাবৃন্দ, দায়িত্বশীলগণ, সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আহমদ। শাকিল আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আয়োজনে শ্যামল চন্দ্রনাথ ও উপদেষ্টা ইসলাম উদ্দিন বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে “উচ্ছ্বাস বিজয়” ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রামেশ্বর আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থা এলাকার মানুষের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, একটি সামাজিক সংগঠনের দীর্ঘ ১৭ বছরের পথচলা নিঃসন্দেহে গর্বের বিষয়। অনুষ্ঠানে “উচ্ছ্বাস বিজয়” প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা বলেন, এই প্রকাশনা শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক নয়; বরং সংগঠনের দীর্ঘ পথচলা, অর্জন, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের সঙ্গে সংগঠনের আত্মিক সম্পর্কের একটি মূল্যবান দলিল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.