সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
সাংস্কৃতিক সন্ধ্যায় মনোজ্ঞ নাচ ও গানের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা। পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির এক মিলনমেলায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ডার্টস প্রতিযোগিতায় পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫০টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, সিলেট রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক এ আর এম আলিফ, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, আরআরএফ সিলেটের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. হাসান নাহিদ চৌধুরী এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসনের দায়িত্বে থাকা মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি সাহাদত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেটের কর্মকর্তাবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা সপরিবারে এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ডার্টস প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, পুলিশ কর্মকর্তা, সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য পুলিশ লাইন্সের হলরুম ও পুলিশ মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.