ছবি: সংগৃহিত
মাগুরা-যশোর সড়কের বড়খড়ি এলাকায় পিকআপের ধাক্কায় আহাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফ্রিদি (১৯) নামের আরেক যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহাদ বড়খড়ি গ্রামের নিজামুদ্দিনের ছেলে। আহত আফ্রিদি একই গ্রামের নান্নু শেখের ছেলে।
হতাহতদের চাচা হান্নান শেখ জানান, আহাদ ও আফ্রিদি কাটাখালী থেকে বড়খড়ি যাচ্ছিলেন। পথে পেট্রল পাম্পের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে আহাদের মৃত্যু হয়। আহত আফ্রিদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপটি জব্দের চেষ্টা চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.