ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে ১০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক ছাত্রনেতা মিনার খানের সৌজন্যে আয়োজিত এ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশ নেন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনার খানের উদ্যোগে সিলেটে নগরীর তালতলা এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলপূর্ব সমাবেশে অংশগ্রহণের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বে মূল মিছিলে যোগ দেন তারা।
ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
মিনার খানের সৌজন্যে ১০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.