সিলেট নগরের মেন্দিবাগে অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্লোরে কাঁচামাল ছড়িয়ে রাখা ও খাবারে নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে নিপা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বেকারিটি পরিদর্শনকালে এসব অসঙ্গতি পাওয়া যায়।
.gif)
পরে বেকারি মালিক অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। মোবাইল কোর্টে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বলেন, খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.