ছবি: সংগৃহিত।
দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, সরকার দলীয় অন্তঃকোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে (ইসি) দলীয়করণ করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতার কারণে ভোট শান্তিপূর্ণ হওয়া নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। তবে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইসির কাছে শিগগিরই কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়া হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে বহু মানুষ হতাহত হয়েছেন, যা ভোটের পরিবেশকে বিঘ্নিত করছে। প্রশাসন ও নির্বাচন কমিশন প্রতিনিয়ত দলীয়করণের শিকার হচ্ছে। এমন দমবন্ধ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ইসির সঙ্গে তাদের জোট কথা বলছে এবং একটি সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকেই আগামী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.