সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান আহমদ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত।
রায় শুনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মজিদ মুন্সী রায়টি ঘোষণা করেন।
রায়ে বরখাস্তকৃত এস.আই আকবর হোসেন ভূঁইয়ার মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন ও বাকি আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যদিও এই মামলার প্রধান আসামি বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঞাসহ বাকী ৫ আসামিই পলাতক রয়েছেন।
রায়ের পর নিহত রায়হানের মা বলেন, রায়ে সন্তুষ্ট আমি। আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাই। আসামিরা শাস্তি পেলে আমার ৬ বছরের অপেক্ষার অবসান হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন, যা সারা দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ঘটনার পর আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.