প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৭:২৯ (রবিবার)
সিলেট বিমানবন্দরে অন্ত:সত্ত্বা নারীর লন্ডন যাত্রা বাতিল

ছবি: সংগৃহিত।

সিলেটের অন্ত:সত্ত্বা এক নারীকে লন্ডন যাত্রায় আপত্তি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ঘটনায় ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় যাত্রা বাতিল করেন। তাদের চারজনেরই একসাথে লন্ডন যাওয়ার কথা ছিল।


শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। 


জানা গেছে, লন্ডনগামী ওই নারী যাত্রী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তবে এ অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেন নি তিনি। ফলে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাকে ফ্লাইট থেকে অফলোড করে।

 


বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, ওই নারী যাত্রীর কাছে চিকিৎসকের কোন প্রত্যায়ন পত্র ছিলো না। ঝুঁকি বিবেচনা করে বিমানের ক্রুরা এই যাত্রীকে নিতে অস্বীকৃতি জানায়। প্রত্যায়ন ছাড়া কোন যাত্রী নেয়ার ফলে যাত্রা পথে কোন ধরনের অসুবিধা হলে বিশাল অংকের টাকা জরিমানা করা হতে পারত বিমান বাংলাদেশকে। বিষয়টি তাকে বুঝিয়ে বলার পর তিনি যাত্রা বাতিল করেছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮