যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের (টিএইচসিএ) ২০২৬-২০২৮ মেয়াদের ৬৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সাবেক স্পিকার ও কাউন্সিলর মিজান চৌধুরী।
নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন, সহ-সভাপতি ফজলুর রহমান, জাকির হোসেইন, শাহ মো. বদরুজ্জামান, মো. নুরুল আলম, লিটন আহমদ, রুহেনা বেগম, সৈয়দ জাহিদ হাসান, দেলোওয়ার হোসেইন, জবরুল হোসেইন, মো. আশরাফুল আলম ও তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উজ-জামান, সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, মো. মাজেদ আহমদ, ফাওজিয়া আফরোজ, আব্দুল কাদির, রোকশানা পারভীন, কানিজ ফাহিমা হলি ও হাফিজ আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মুখলিছ খান, সহ-কোষাধ্যক্ষ হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেহা বেগম, প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী সোহেল আহমদ, অ্যাসিসট্যান্ট প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী রাহেলা রহমান, ইনভাইটেশন সেক্রেটারী আহমেদ মিয়া, অ্যাসিসট্যান্ট ইনভাইটেশন সেক্রেটারী মো. রাহুল চৌধুরী, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুমানা আজাদ, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক মাহমুদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. জামাল আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক ফাতিমা আক্তার কান্তা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিসবাহ উদ্দিন, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিমন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক সুলাইমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, আইন বিষয়ক সহ-সম্পাদক আলেয়া বেগম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক দিলদার হোসাইন, স্বাস্থ্য সম্পাদক ফাতেমা বেগম, সহ-স্বাস্থ্য সম্পাদক এইচ এম তারেক আহমদ খান, নির্বাহী সদস্য আনোয়ারা বেগম, সৈয়দ এ মোস্তফা, মো. আব্দুল হামিদ নাসের, সায়েরা বেগম, বশির আহমদ চৌধুরী, আমিনুল হক, সোহায়েল আহমদ, মেহদী মঈন খান, জায়েদ হাসান রাজিব, মো. মতিউর রহমান মিজান, মো. সুবেল আহমদ, সোহেল আহমদ, ইকবাল রউফ চৌধুরী, শিহাবুল ইসলাম অনিক, মো. আতিক রহমান, তেরা খাতুন, মাসুম আহমদ, আব্দুল মুমিন ও নুবেল আহমদ।
এছাড়া ৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন- শাহান চৌধুরী, জগলুল খান, মোহাম্মদ নূরুল আলম ও জাহেদ মিয়া।
নতুন সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ হিসেবে মুখলিছ খান দীর্ঘদিন ধরে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি এবং কেয়ারারদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে কমিউনিটির সর্বস্তরের মানুষের দৃড় প্রত্যাশা।
কমিউনিটি নেতৃবৃন্দ বিশ্বাস করেন, বর্তমান নেতৃত্ব স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার সমন্বয়ে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন নতুন উদ্যমে এগিয়ে যাবে। বিশেষ করে কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন সমস্যা ও সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উজ জামান এবং উপস্থাপনায় সহযোগিতা করেন তামান্না মিয়া। সংগঠনের সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর কাহার চৌধুরী, সাবেক স্পিকার ও কাউন্সিলর খালেস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মিয়া ও লিলু মিয়া তালুকদার। আরও উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল এবং জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারম্যান সাইয়েদ জিল্লুল হক, টিএইচসিএ’র সদস্য সাজু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী ও জগলুল খান, সংগঠনের সদস্য ফাতিমা বেগম, তুফায়েল আহমদ, রুমানা আজাদ, শাহ বদরুজ্জামান, আহমদ মিয়া, রুখসানা পারভিন, হেলাল আহমদ, রেদওয়ান হুসাইন, লিটন আহমদ, জাকির আহমদ, ফজলুর রহমান লিমন আহমদ ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
এ ছাড়া বক্তব্য দেন পিপলস কেয়ারের পরিচালক মাহবুবুর রহমান, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট কেয়ার লিমিটেডের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আপাসেনের রেজিস্টার্ড ম্যানেজার মুনিরা পারভিন এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুখলিস খান। অনুষ্ঠানে জিএমবি ট্রেড ইউনিয়নের উচ্চপর্যায়ের তিনজন কর্মকর্তা, অন্যান্য অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সংগঠনের সাবেক সভাপতি জাহিদ মিয়াকে তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সাবেক কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহিদ আহমদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জাহিদ মিয়াও বক্তব্য রাখেন।
বক্তারা কেয়ারারদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করে কেয়ারারদের পাশে থাকার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.