প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৮:৩৪ (রবিবার)
প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক: মিফতাহ সিদ্দিকী

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনি ডাঃ জুবায়দা রহমান প্রতিবন্ধী মানুষের প্রতি অত্যান্ত আন্তরিক। প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সেই সকল সুযোগ গ্রহণ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে হবে। সমাজের পিছিয়ে পড়া অংশ ও প্রতিবন্ধী মানুষকে এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, দৃষ্টি শক্তি না থাকার পরও অনেকেই সমাজে অবাদ রেখে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম বায়জিদ খান। তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জিডিএফ’র মাধ্যমে প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি সরকারের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি ৩১ অক্টোবর শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্টার হাসিব রাজা চৌধুরী, জিডিএফ’র সাবেক নির্বাহী পরিচালক এপেক্সিয়ান জি.ডি. রুমু, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, জাসাস সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ রায়হান এইচ খান।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ^ মানব ধর্ম বিকাশ পরিষদ বাংলাদেশের সভাপতি ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা দল সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সিলেট জেলা প্রচার দলের যুগ্ম আহবায়ক ফজলুল করিম এনাম, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ দিদার আহমদ।

জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, অভিভাবক সিমা বেগম, রোকিয়া বেগম, শিক্ষক মোঃ আফজাল শিকদার, স্বরুফা বেগম, মলয় রায়, সংগীত শিক্ষক মোঃ ওয়াসিম, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ^াস, মোঃ আল আমিন, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শ্রুতি লেখক পল্লব দেব, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুঁই রাণী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, তাসকিয়া জান্নাত ইশা, ফাইজান আহমদ হাফিজ, সহায়ককর্মী নূরজাহান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান সহ অতিথিবৃন্দ।

এ সময় এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪