প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৯:২১ (রবিবার)
সিলেটে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের বাজিমাত

ছবি: ফাইল ছবি।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠান। বোর্ডের প্রকাশিত ফলাফলে এসব প্রতিষ্ঠানের পাসের হার ১০০ শতাংশ।

 

প্রতিষ্ঠানগুলো হল হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিএএফ শাহীন কলেজ শমশেরনগর, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আইডিয়াল ভিশন কলেজ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল এনজিএফ স্কুল অ্যান্ড কলেজ এবং সিলেট সদর উপজেলার সিলেট ক্যাডেট কলেজ।

 

বোর্ডের ফলাফল অনুযায়ী, হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনই পাস করেছে।

 

ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে ২৩৮ জন, আইডিয়াল ভিশন কলেজ থেকে সাতজন, শাহজালাল এনজিএফ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জন এবং সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

 

ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে সবাই পাস করেছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০২/আশিক-১৪