ছবি: ফাইল ছবি।
সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলংয়ে বালু তুলতে গিয়ে মাটি চাপা পড়ে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে জাফলংয়ের ডাউকি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক মিয়া (৪৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ডাউকি নদীতে বালু উত্তোলনে যান বারেক মিয়া। এ সময় নদীতে মাটির স্তূপ ধসে পড়লে তিনি নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় অন্য শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনা আইনি প্রক্রিয়া চলমান।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.