প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১২:২৯ (রবিবার)
নিরাপত্তা বিরোধী কার্যক্রম, সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে এই অবসরপ্রাপ্ত মেজরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩