ছবি: সংগৃহিত
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের বিজ্ঞান বিভাগের ছাত্রী মায়িশা ইসলাম পিউ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। পিউ দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ ফখরুল ইসলাম এবং দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র সাব-এডিটর ও আমার সিলেট’র অনলাইন ইনচার্জ মনিকা ইসলামের মেয়ে।
ভালো ফল অর্জনের জন্য পিউ তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে সে যাতে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে, এজন্য সকলের দোয়া চেয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.