প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২১:৪৪ (সোমবার)
বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

ছবি: সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। 

 


রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম অর্ক রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক। 

 

জানা যায়, রবিবার বিকেলে হলের একটি ক্যানটিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে শাহবাগ থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে। 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪