ছবি: সিলেট ভিউ।
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই লেগুনা গাড়ি উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বিয়ানীবাজার থানাধীন গাছতলা এলাকা থেকে উদ্ধার করা হয় ওই লেগুনা গাড়িটি। এ সময় গ্রেফতার করা হয় একজনকে।
রবিবার (১ নভেম্বর) কানাইঘাট থানা পুলিশের মিডিয়া বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানায়।
গ্রেফতার ফয়সল আহমদ (৩২)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কানাইঘাটের আগ্রীপাড়া এলাকার বাসিন্দা রফিক আহমেদের একটি লেগুনা গাড়ি চুরি হয়। খবর পেয়ে থানা পুলিশ ধাওয়া করে বিয়ানীবাজারের গাছতলা এলাকা থেকে উদ্ধার করে গাড়িটি। এ সময় গ্রেফতার করা হয় এক চোরকে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা অব্যাহত আছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.