ছবি: সংগৃহিত
বরিশালে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়েছেন।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আসাদ মোল্লা (৩০)। তিনি বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম আজ সোমবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
ওসি জানান, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে।
ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৩১ অক্টোবর ফেসবুকে তিনি আওয়ামী লীগের ঢাকা দখল সংক্রান্ত একটি পোস্ট দেন। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.