প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:২৯ (মঙ্গলবার)
সিলেটে আবাসিক হোটেল থেকে দালাল আ ট ক

ছবি: সিলেট ভিউ।

সিলেট কোতোয়ালী থানাধীন তালতলাস্থ সুরমা মার্কেটে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। 


আটক ব্যক্তি সিলেটের আবাসিক হোটেল কেন্দ্রিক দালাল চক্রের লাইনম্যান সদস্য বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।


পুলিশ জানায়, সোমবার বিকেলে তালতলাস্থ সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের প্রধান ফটক ও বিভিন্ন তলার দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। কক্ষগুলোর দরজাও বন্ধ করে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে তালা ভেঙে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

 

পুলিশের দাবি, হোটেলটিতে নিয়মিত অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। অভিযানকালে কিছু আলামতও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫/আশিক-১৫